গতকাল ৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক পাসপোর্ট এনডোর্সমেন্ট সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাসপোর্টের পাতায় পূর্ববর্তী এনডোর্সমেন্ট আবশ্যিকভাবে যাচাইয়ের পাশাপাশি ওই পাসপোর্টের বিপরীতে গ্রাহকের ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফর্ম মনিটরিং সিস্টেম (ওটিএফএমএস), ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম (আইসিএমএস) ও অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিস্টেমে (ওএমসিএমএস) যাচাই করে বৈদেশিক মুদ্রা এনডোর্স করতে হবে। এ ক্ষেত্রে পূর্ববর্তী পাসপোর্ট নম্বরের (যদি থাকে) বিপরীতে একই বছর ব্যয় করা বৈদেশিক মুদ্রার পরিমাণ অবশ্যই যাচাই করতে হবে। বিশেষজ্ঞদের অভিমত, এই নতুন প্রজ্ঞাপনের উদ্দেশ্য ব্যক্তিপর্যায়ে ডলারের ব্যবহার কমিয়ে আনা ও তদারকি বাড়ানো। প্রচলিত আইনে বিদেশে যেতে পাসপোর্টে ডলার ব্যবহারের অনুমতি (এনডোর্সমেন্ট) নিতে হয়। উল্লেখ্য যে, একজন বাংলাদেশি নাগরিক নগদ ডলার ও কার্ড পেমেন্টে বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার দেশের বাইরে খরচ করতে পারেন।
ছবি: পাসপোর্ট এনডোর্সমেন্ট সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন

