|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
শেষের যাত্রা হলো শুরু "বোয়িং ৭৪৭" সিরিজের
আকাশপথে উড়াল দেয়া মানুষের কাছে অন্যতম এয়ার জেট “বোয়িং সিরিজ”; আর এই বোয়িং সিরিজের রাণী বলা হয়ে থাকে “বোয়িং ৭৪৭” সিরিজের বিমানকে যার সর্বশেষ বিমানটি গত পহেলা ফেব্রুয়ারি আমেরিকার ওয়াশিংটনস্থ কারখানা হতে অবমুক্ত হয়ে গেছে মার্কিন এয়ারলাইনস অ্যাটলাস এয়ারের বহরে যুক্ত হতে। ১৯৬৯ সালে যাত্রা শুরুর পর আন্তর্জাতিক বিমানযাত্রায় বোয়িংয়ের জাম্বো জেট ৭৪৭ মডেলের সর্বমোট ১ হাজার ৫৭৪টি বিমান সরবরাহ করা হয়েছে। এই শতাব্দীর শুরু অবধি সবচেয়ে বড় যাত্রী পরিবহণে ব্যবহৃত উড়োজাহাজ ছিলো বোয়িং ৭৪৭ যে স্থানটি এটি হারায় এয়ারবাস ৩৮০’র কাছে। আধুনিক ও জ্বালানী সাশ্রয়ী উড়োজাহাজ, বিশেষ করে ৭৮৭ ড্রিমলাইনার এবং এয়ারবাস ৩৫০ আকাশযান পরিবারে অন্তর্ভূক্ত হওয়ার পর থেকেই ক্রমে ম্লান হতে থাকে বোয়িং ৭৪৭ এর রাজত্ব। ক্তরাষ্ট্রের বাণিজ্যিক বিমানবন্দরগুলো ২০১৭ সাল থেকেই ৭৪৭ উড়োজাহজ উড্ডয়ন বন্ধ করে দেয় যার পথধরে ২০২০ সালে বোয়িং তাদের ৭৪৭ উড়োজাহাজটি নির্মাণ বন্ধের ঘোষণা দেয়। আর গত বুধবার যার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে। বর্তমান সচল এবং ব্যবহৃত বোয়িং ৭৪৭ সিরিজের উড়োজাহাজগুলোর কল্যাণে হয়তো আরও এক দশক পৃথিবীর নানান বিমানবন্দরে দেখা যাবে এককালের বিশ্বসেরা এই সিরিজের বিমানগুলোকে। 

 ভ্রমণ খবর প্রতিদিন এর নিজস্ব প্রতিবেদন
নবীনতর পূর্বতন