ভারতের বিলাসবহুল প্রমোদতরি ‘এমভি গঙ্গা বিলাস’ এখন কলকাতায়। উত্তর প্রদেশের বেনারস থেকে রওনা হয়ে ১৬ দিনের মাথায় গঙ্গা বিলাস গতকাল শনিবার সন্ধ্যায় কলকাতার গঙ্গার তীরের মিলেনিয়াম পার্কের আইএম জেটিতে পৌঁছায়। তিন দিন কলকাতায় অবস্থান করে এই প্রমোদতরি মঙ্গলবার চলে যাবে বাংলাদেশের উদ্দেশে। সেখানে দুই সপ্তাহ অবস্থান করার কথা। দেখার কথা বাংলাদেশের বিভিন্ন এলাকা, নদ–নদী ও ঐতিহাসিক স্থান। তারপর বাংলাদেশ থেকে চলে যাবে শেষ গন্তব্য আসামের ডিব্রুগড়ে।
ভারতের বিলাসবহুল প্রমোদতরি ‘এমভি গঙ্গা বিলাস’ উত্তর প্রদেশের বেনারস থেকে রওনা হয়ে ১৬ দিনের মাথায় কলকাতার গঙ্গার তীরে পৌঁছেছে যা বাংলাদেশ ঘুরে চলে যাবে শেষ গন্তব্য আসামের ডিব্রুগড়ে।
তথ্যসূত্রঃ দৈনিক প্রথম আলো

