|
Weather Data Source: forecast for Dhaka
ভ্রমণ খবর প্রতিদিন
"সেকেন্ড হোম ভিসা" চালুর ঘোষণা দিলো ইন্দোনেশিয়া
ইন্দোনেশিয়া এশিয়ার অন্যতম ভ্রমণগন্তব্য ভ্রমণপিয়াসী মানুষের জন্য। পাহাড়-সমুদ্র-ঐতিহ্য-সংস্কৃতি এর মিশেলে অনিন্দ সুন্দর এই দেশটি সবসময়ই পর্যটকদের আগ্রহের প্রথমসারিতে থাকে। করোনা মহামারীর আগ পর্যন্ত বাংলাদেশী পর্যটকদের জন্য অনএরাইভাল ভিসা কার্যকর ছিলো দেশটিতে, যা বর্তমানে বন্ধ রয়েছে। দেশটি তার পর্যটন শিল্পকে দেশের অর্থনৈতিক বিকাশে হাতিয়ার হিসেবে ব্যবহার করার লক্ষ্যে নতুন একটি উদ্যোগ নিয়েছে। ইয়াহু ফাইন্যান্সের খবর অনুসারে, দেশটি বিদেশী ধনী নাগরিকদের নিজেদের ব্যাংক হিসাবে ১ লাখ ৩০ হাজার ডলার গচ্ছিত রেখে ১০ বছর মেয়াদি বালিতে থাকার ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি বালি ভিসা সম্পর্কিত এ নতুন নিয়ম জারি করা হয়। সেখানে ০৫ ও ১০ বছরের ‘সেকেন্ড হোম ভিসা’ চালুর কথা বলা হয়েছে। যেসব পর্যটকের ব্যাংক অ্যাকাউন্টে কমপক্ষে ২ বিলিয়ন রুপিয়া তথা প্রায় ১ লাখ ৩০ হাজার ডলার রয়েছে, তারা এ ভিসার জন্য আবেদন করতে পারবেন।
নবীনতর পূর্বতন